1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস কুমিল্লার নাঙ্গলকোটে লাইনচ্যুত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৪০২ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

চৈত্র মাস শুরু হলেও এখনো তীব্র গরম অনুভূত হচ্ছে না, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ‘গরমে রেললাইন বেঁকে’ গিয়ে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।
রোববার(১৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশন সংলগ্ন তেজের বাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ‘গরমে রেল লাইন বেঁকে গেছে’ বলে প্রাথমিকভাবে এমনটাই জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। এবিষয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে জানান,‘এদিন নির্ধারিত সময়ের অনেক পরে ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন পার হয়ে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে প্রবেশের সময় আউটারে ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। হঠাৎ গরমের কারণে এমন হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।’
তিনি আরও বলেন,‘এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা, তা জানতে পারিনি। ট্রেনটি উদ্ধারে লাকসাম থেকে আরেকটি ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকা,ময়মনসিংহ,সিলেট,চাঁদপুর অভিমুখী ট্রেন চলাচল বন্ধ আছে। তবে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী এবং অন্যান্য রুট থেকে চট্টগ্রামমুখী ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০