1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

জয়পুরহাটে ইফতার পার্টি না করে মাসব্যাপী দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৩৫৯ বার দেখা হয়েছে
  • সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইফতার পার্টির আয়োজন না করে, পবিত্র মাহে রমজান উপলক্ষে জয়পুরহাটের ০৮ নং জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফাহিম মটরস্ এর সত্ত্বাধিকারী হাসানুজ্জামান মিঠু নিজ তহবিল থেকে পহেলা রমজান থেকে শুরু করে জেলার বিভিন্ন এলাকায়, পথচারী, দিনমজুর, এতিম, মিসকিন ও ভাসমান দরিদ্র মানুষদের মাঝে মাসব্যাপী মানসম্মত ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন। প্রতিদিনের ইফতারে থাকে খাসির মাংস দিয়ে বিরিয়ানি, খেজুর, ছোলা, পেঁয়াজু, আলুচপ, জিলাপি, আপেল ও পানির বোতল। হাসানুজ্জামান মিঠু নিজ হাতে বিতরণের পাশাপাশি তার স্বেচ্ছাসেবক টিম প্রতিদিন ইফতার সামগ্রীর প্যাকেট অটোরিক্সা ভ্যানে করে নিয়ে জেলার বিভিন্ন এলাকার আনাচে-কানাচেতে সাধারণ মানুষের মাঝে বিতরণ কার্যক্রম চালিয়ে আসছে। হাসানুজ্জামান মিঠু জানান, রমজান সংযমের মাস। এই মাস আমাদের সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আর্থিক অসচ্ছলতার কারণে অসহায় ও ছিন্নমূলের মানুষের মাঝে রমজান ও ঈদের আনন্দ থাকে না। তারাও মানুষ, তারাও চায়, একটু ভালো খাবার খেতে। তাই অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা সকলে যদি নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে গরিব অসহায় মানুষগুলো আর খাবারের কষ্ট পাবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০