1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চৌদ্দগ্রামে প্রকাশ্য দিবালোকে গরু চুরি,নারীসহ আটক ৩

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৪৩৬ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রকাশ্য দিবালোকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা নারী-পুরুষসহ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলো; কুমিল্লা কোতয়ালীর ধর্মপুর এলাকার ফয়সাল আহমেদ জামাল, মাসুদুর রহমান ও শারমিন আক্তার। শনিবার দুপুরে উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গরুর মালিক কৃষক মোঃ ইয়াছিন বাদি হয়ে আটটকৃত আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্যের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।
থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, কৃষক ইয়াছিন দীর্ঘদিন ধরে সৌদিপ্রবাসী মমিনুল ইসলামের মালিকীয় একটি গরু পালন করেন। গরুটি শনিবার সকাল সাড়ে দশটায় শিল্পরী লতিফিয়া দারুল উলুম নূরানী মাদরাসার মাঠে কাঁচা ঘাষ খাওয়ার জন্য বেধে রাখে। দুপুরে ফয়সাল আহমেদ জামাল, মাসুদুর রহমান, শারমিন আক্তার ও ফয়সালের স্ত্রী তামান্না আক্তার গরুটি সিএনজি চালিত অটোরিকশায়(কুমিল্লা-থ-১৩-১০০৫) তুলে নিয়ে যাচ্ছে দেখে শিলরী গ্রামের রাজিয়া বেগম শোর-চিৎকার করে। তাৎক্ষনিক অজ্ঞাত এক ব্যক্তি মোটর সাইকেল আরোহী অটোরিকশার পিছু নিয়া লক্ষ্মীপুর বাজারের দক্ষিনে লক্ষ্মীপুর ব্রিজের উপর গিয়ে আরও কয়েকজন লোকের সহায়তায় আটক করে। এ সময় কৌশলে তামান্না আক্তার পালিয়ে যায়। উপস্থিত লোকজন ফয়সাল আহমেদ জামাল, মাসুদুর রহমান ও শারনি আক্তারকে মারধর করে। খবর পেয়ে লক্ষীপুর ব্রিজে গিয়ে গরুটি উদ্ধার করে ও আটককৃতদেরকে সিএনজি অটোরিকশাসহ মাদরাসা মাঠে আনা হয়। পরে ৯৯৯-এ কল করলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান মাদরাসা মাঠে গিয়ে গরু, আটককৃত তিনজন ও সিএনজি অটোরিকশাটি হেফাজতে নেন।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে গরুর মালিক বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০