1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৪৩ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত জাহিদ ইসলাম (১৯) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর মোহাম্মদপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। সে সেনবাগ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার ছমিরমুন্সিরহাট টু দিলদার সড়কের কাবিলপুর ইউনিয়নের আজিরপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে উপজেলার ছমিরমুন্সিরহাট থেকে মোটরাসাইকেল যোগেকেল্যান্দী নিজের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে তার মোটরসাইকেলটি কাবিলপুর ইউনিয়নের আজিরপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির সামনের মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। এতে তার মাথা গিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সেনবাগ থানার উপপরিদর্শক(এসআই) সুলতান আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০