1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় নাজমুল হত্যার দায়ে তিন জনের মৃত্যুদণ্ড,একজনের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৯৮ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সিএনজি অটোরিকশা চালক কে জবাই করে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপর একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (৬ মার্চ) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
মৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সুমন মিয়া, মৃত আলম মিয়ার ছেলে মো. শিহাব মিয়া এবং একই উপজেলার নয়কামতা গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে মো. সোহেল মিয়া। সাত বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার মৃত আবুল কাশেম এর ছেলে আবুল বাশার (৩৮)।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. সুমন মিয়া ও মো. সোহেল মিয়া এবং সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি আবুল বাশার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তবে অনুপস্থিত ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি মো. শিহাব মিয়া।
হত্যাকাণ্ডের শিকার সিএনজি অটোরিকশা চালক নাজমুল হাসান কুমিল্লা চান্দিনা উপজেলার মধ্যমতলা গ্রামের আবদুর রবের পুত্র। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এডভোকেট মো. জাকির হোসেন জানান, আমরা আশা করছি মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।
রাষ্ট্রপক্ষের ওই আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে বলেন, ২০১৪ সালের ১৭ অক্টোবর বিকেলে সিএনজি অটোরিকশা চালক নাজমুল হাসান কে জবাই করে মেরে তার বাহনটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে খোঁজ নিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সুমন মিয়া কে প্রধান আসামি করে অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত চালকের পিতা আবদুরর রব। মামলা দায়েরের পর পুলিশ মুল আসামি সুমন ও তার সহযোগী আবুল বাশার কে গ্রেফতার করে। আদালতে তারা হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে জবানবন্দি দেয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নজরুল ইসলাম ঘটনার তদন্তক্রমে আসামি মো. সুমন মিয়া, শিহাব মিয়া, মো. সোহেল মিয়া ও আবুল বাশারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শুনানি শেষে শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০