1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বেইলি রোডের আগ্নিকান্ডে নোয়াখালীর ৪জনের মৃত্যু, মা ও দুই ছেলের দাফন সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৩৭৫ বার দেখা হয়েছে
  • নোয়াখালী জেলা প্রতিনিধি

রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডে নোয়াখালীর ৪জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক মা ও তার দুই শিশু সন্তান রয়েছে।
শুক্রবার (১ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মোস্তফা কন্ট্রাক্টর বাড়ির পারিবারিক কবরস্থানে মা ও দুই ছেলের দাফন সম্পন্ন হয়েছে। তারা হলেন, একই বাড়ির ছায়েক আহমেদ আশিকের স্ত্রী নাফিসা আক্তার (২৮) ও তার দুই শিশু ছেলে আরহান (৭),আদিয়াত (৩)। অপরদিকে,সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের মঈশা গ্রামের আশিক (৩০) নামে এক যুবকও একই অগ্নিকান্ডে মারা যায়।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। ওই সময় নাফিসা আক্তার তার বড় ছেলে আরহানের পরীক্ষা শেষ হওয়ায় দুই ছেলেকে নিয়ে কাচ্চি ভাইতে খেতে যায়। একই সময়ে তার স্বামীও সেখানে যাওয়ার কথা ছিল। কিন্ত তার স্বামী ভাগ্যক্রমে সেখানে না যাওয়ায় তিনি বেঁচে যান। ওই অগ্নিকান্ডে মা তার দুই ছেলে শ্বাসকষ্টে মারা যায়।
নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বারী আলমগীর জানান, একই পরিবারের তিনজনের মরদেহ দুপুর পৌনে ২টার দিকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর জানাজা শেষে দুপুর আড়াইটার দিকে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০