1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

প্রধানমন্ত্রী থেকে পিপিএম পদক নিলেন কুমিল্লার তিন পুলিশ কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৮ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি:

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)- সেবা’ পদক পেয়েছেন কুমিল্লার তিন কর্মকর্তা। তারা হলেন চৌদ্দগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম,কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন ও চান্দিনা থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক প্রদান করেন। এবারের পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সর্বাধিক সংখ্যক ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেয়া হয়। চৌকষ কর্মকর্তা কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, মামলার রহস্য উদ্ঘাটন,অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পেয়েছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। কৃতজ্ঞতা জানাই বাবা-মা, সকল সিনিয়র স্যার ও আমার প্রিয় সহকর্মীদের প্রতি। মানুষের সেবায় বাকি জীবন নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করছি। উল্লেখ্য-বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এ চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। এবার অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’,৬০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন,অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)- সেবা’ এবং ২১০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)- সেবা’ পদকে ভূষিত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০