1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বাড়ির সীমানায় ময়লা ফেলার বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪২ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে বাড়ির সীমানায় ময়লা ফেলা ও জমাট থাকা ময়লা পানিকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত খুরশীদ আলম (৬০) উপজেলার বালিয়াকান্দি গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, উপজেলার বীজবাগ ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের কবির আহমেদ মাস্টার বাড়ির মো.শহীদুল্লাহ (৬৫) তার ছেলে মো. অলিউল্লাহ ওরফে শিমুল (৩০) ও ফোরকানের নেছা (৩৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার সকালের দিকে ভিকটিম খুরশিদ আলম ও তার প্রতিবেশী শহীদুল্লার সাথে বাড়ির সীমানায় ময়লা ফেলা ও জমাট থাকা ময়লা পানিকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে কাঠের লাঠি দিয়ে শহীদুল্লাহ ও তার পক্ষের লোকজন খুরশীদ আলমকে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সহায়তায় ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) সনদ বড়ুয়া বলেন, নিহতের মাথায় আঘাতের চিহৃ রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০