1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় হলেন অতিরিক্ত আইজিপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৫ বার দেখা হয়েছে
  • নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ’র (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন।
১৮ ফেব্রুয়ারি(রবিবার )স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুব রহমান শেখের স্বাক্ষরিত আদেশে এ পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়া ১৪ জনের মধ্যে চার জনকে সরাসরি ও ১০ জনকে সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি খন্দকার লুৎফুল কবির,অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, হাইওয়ে পুলিশের ডিআইজি মাসুদুর রহমান ভুঞা ও পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি তওফিক মাহবুব চৌধুরীকে সরাসরি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ টেলিকমের ডিআইজি এ কে এম শহিদুর রহমান, ট্রেনিং ড্রাইভিং স্কুল এর কমান্ড্যান্ট ময়নুল ইসলাম, স্পেশ্যাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ানের ডিআইজি গোলাম কিবরিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, সিআইডির ডিআইজি কুসুম দেওয়ান, পুলিশ টেলিকমের ডিআইজি বশির আহাম্মদ, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি আনোয়ার হোসেন, ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার ও ড. খন্দকার মহিদ উদ্দিন এবং রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনকে সুপার নিউমারারি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা স্বপদে থেকেই দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, ২০২২ সালের ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণ পদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০