1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গাছ চাপা পড়ে আ.লীগ নেতার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৭ বার দেখা হয়েছে

 

  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে গাছ চাপা পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রব (৬৫) উপজেলার চরজুবলি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের ছেলে মৃত মমতাজ মিয়ার ছেলে এবং তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আব্দুর রব ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে নিজ বাড়িতে শ্রমিকদের দিয়ে গাছ কাটানোর কাজ করাচ্ছিলেন আব্দর রব। ওই সময় সেখানে গাছ কাটার কাজের তদারকি করছিলেন তিনি। একপর্যায়ে একটি করই গাছ কাটার সময় তার শরীরে পড়লে তিনি গাছের নিচে চাপা পড়ে অজ্ঞান হয়ে যান ।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিজের গাছ কাটানোর সময় এ দুর্ঘটনা ঘটে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০