1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

জীবন বীমার কিস্তির টাকা জমা দিয়ে বাড়ি ফেরা হলনা জসীম উদ্দিনের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৪ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া ঘটনাটি ঘটে রোববার সন্ধ্যা ৭টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ছেটশালঘর এলাকায় সিএনজি- পিকাপভ্যানের মুখমোখী সংঘর্ষে।
নিহত জসীম উদ্দিন(৫০) দেবীদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের হাসন মোল্লা বাড়ির মো. আবু তাহেরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত জসীম উদ্দিন ও তার স্ত্রী ইয়াছমিন আক্তার(৩৮) কোম্পানীগঞ্জ বাজার পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর জীবন বীমার কিস্তির টাকা এবং ফ্রীজ কেনার বকেয়া টাকা পরিশোধ করে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার ছোটশালঘর বাসষ্ট্যাশনের দক্ষিন পাশে কুমিল্লাগামী একটি পিকাপভ্যানের সাথে মুখমোখী সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতের ২ সন্তানের জনক ছিলেন। পুত্র সন্তান সৌদী প্রবাসে এবং অপর কণ্যা বিশ্ববিদ্যালয়ে পড়েন।
সিএনজি আরোহী মারাত্মক আহত স্বামী-স্ত্রী দু’জনকে স্থানীয়রা উদ্ধারপূর্বক দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজিমুল হাসান জসীম উদ্দিনকে মৃতঃ ঘোষণা করেন এবং অপর আহত ইয়াছমিন আক্তারকে গুরতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। নিহতের স্ত্রী ইয়াছমিন আক্তারকে সিএনজিতে কতজন যাত্রী ছিল জানতে চাইলে তিনি হাতের ইশারায় ৫ জনের সায় দেন, তবে আহতদের সংখ্যা জানতে চাইলে পুলিশ জানায় আমরা ঘটনাস্থলে এসে দু’জনকে পেয়েছি।
এ ব্যপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ বলেন, দূর্ঘটনায় কবলিত সিএনজি ও পিকাপ ভ্যান দু’টি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের স্বজনরা লাশ ময়নাতদন্ত করতে না চাওয়ায় লাশের ছোরতহাল রিপোর্ট তৈরী করে স্বজনদের নিকট হস্তান্তর করে দেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০