1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

হোমনায় নিখোঁজের ৬ দিন পর প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৭ বার দেখা হয়েছে
  • আইয়ুব আলী হোমনা :

কুমিল্লার হোমনায় নিখোঁজের ৬দিন পর পুকুর থেকে আবরার ফাহাদ (৪) নামে এক বাক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার সাব রেজিষ্ট্রি অফিসের পুকুর থেকে ওই বাক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত আবরার ফাহাদ উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথ কান্দি গ্রামের মো আল আমিনের ছেলে।

থানা ও স্বজনরা জানান, গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) মায়ের সাথে হোমনা সাব রেজিষ্ট্রি অফিস এলাকা থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তার সন্ধান পায়নি। এ বিষয়ে তার মা হোমনা থানায় সাধারণ ডায়েরি করেন । বুধবার সকালে লোকজন পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০