1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে নিখোঁজের ৬০ ঘন্টা পর লাশ পেল স্বজনরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৫ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

ব্রাক্ষনপাড়া থেকে হুমায়ুন কবির নামে এক বাবুর্চি কাজে বেড়িয়ে নিখোঁজের ৬০ ঘন্টা পর চোখ উপড়ানো লাশ মিলল দেবীদ্বারে। রোববার(১১ ফেব্রুয়ারী) ভোরে ঘটনাটি ঘটে দেবীদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের উত্তরপাড়া সড়কের পাশে।
স্থানীয়রা জানান, উপজেলার সাইচাপাড়া গ্রামের উত্তরপাড়া সড়কের পাশে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে তারা দেবীদ্বার থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের সময় তার পাশে পড়ে থাকা একটি মোবাইল ফোন থেকে কল লিষ্ট ধরে লাশের পরিচয় উদঘাটন করে। খবর পেয়ে স্বজনরা এসে লাশ সনাক্ত করেন।
নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবির (৪৪), সে ব্রাক্ষনপাড়া উপজেলার ৮ নং মালাপাড়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত: নায়েব আলীর পুত্র। হুমায়ুন কবির পেশায় একজন প্রতিষ্ঠিত বাবুর্চি ছিলেন এবং তিনি ৫ পুত্র সন্তানের জনক ছিলেন।
নিহতের স্ত্রী পারভীন আক্তার জানান, বৃহস্পতিবার পাশর্বর্তী রামনগর গ্রামের একটি ওরোশ মাহফিলের অনুষ্ঠানে খিচুরী রান্নার কাজে যান। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে আসলে তাকে কল চেপে পানি তুলে নিজ হাতে গোসল করিয়ে দেই। গোসল শেষে দ্রুত আরো একটি ওরশ মাহফিলে যাওয়ার কথা বলেন। ওই অনুষ্ঠানে ২ সসমেন ক্ষিচুরী রান্না করে রাতেই চলে আসবেন বলে বেড়িয়ে যান। গভীর রাত পর্যন্ত না আসায় বার বার মোবাইল ফোনে যোগাযোগ করলেও কথা বলতে পারিনি। শনিবার দুপুরের পর থেকে মোবাইল ফোনের রিং টোন বন্ধ পাই। রোববার সকালে স্বামীর মরদেহ খুঁজে পাই।
দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করি। লাশের পাশে পড়ে থাকা মোইল ফোনের কল লিষ্ট ধরে তার স্বজনদের খবর দিলে তারা এসে লাশ সনাক্ত করেন। নিহতের ডান চোখ ক্ষত ও রক্তাক্ত ছিল। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছি। নিহত হওয়ার ঘটনা হত্যা বলে মনে হলেও তদন্ত এবং ময়না তদন্তের রিপোর্ট আসার পর হত্যাকান্ডের কারন জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০