1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

স্মার্ট কার্ড নিতে এসে সোনার চেইন খোয়ালেন দুই গৃহবধূ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৫ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে চলছে এনআইডি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। স্মার্ট কার্ড নিতে এসে গলায় থাকা স্বর্ণের চেইন খোয়ালেন দুই গৃহবধূ। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দেবীদ্বার রেয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্মার্ট কার্ড সংগ্রহকালে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী গৃহবধূ পৌর বড়আলমপুর গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী জেসমিন আক্তার জানান, স্মার্ট কার্ড নিতে আঙ্গুলের ছাপ দিয়ে তিনি যখন লাইনে দাঁড়য়েছিলেন তখন ভীড়ের মধ্যে পেছন থেকে কেউ তার গলায় থাকা স্বর্ণের চেইনটি কেটে নেয়। তিনি তখন কিছু বুঝতে না পারলেও একই এলাকার পাশের অন্য এক গৃহবধু সুফিয়া বেগমের গলার চেইন খুলে মাটিতে পরে গেলে তখন তিনি গলায় হাত দিয়ে দেখেন তার চেইন নেই। সুফিয়া বেগম মেয়ের সহযোগিতায় চেইনটি হাতে তুলে নেয় এবং দেখে চেইনটি কাটার দিয়ে কাটা। এর আগে গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে একই স্থান থেকে পৌর ফতেহাবাদ এলাকার সালমা আক্তার নামে এক গৃহবধূর গলার চেইন চুড়ি হয়েছে বলে জানা গেছে।
বুধবার দুপুরে উপস্থিতিদের সাথে কথা বললে তারা জানায়, নারীদের গলার স্বর্ণের চেইন চুড়ির ঘটনাটি শুনেছি গতকাল মঙ্গলবার বিকেলেও অপর এক গৃহবধুর গলার চেইন খোয়া গেছে। তাদের ধারণা এখানে একটি সংঘবদ্ধ চোর চক্র কাজ করছে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনারও জোর দাবি জানান উপস্থিত সকলে।
স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্য এবিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০