1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় দাউদকান্দি উপজেলা গৌরীপুর ইউপি সদস্য নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৪২ বার দেখা হয়েছে
  • দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদিন (৫১) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় এ দুর্ঘটনায় ইসমাইল নামে অপর একজন আহত হয়েছেন।

নিহত জয়নাল আবেদিন দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং একই ওয়ার্ডের ইউপি সদস্য ।

তিনি দক্ষিণ হরিপুর গ্রামের মৃত আবুল হাসেম মিয়ার ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নিহতের বড় ভাই সফিক মিয়া জানান, হরিপুর গ্রামের একটি মেয়েসংক্রান্ত বিষয়ে জয়নাল মেম্বার ও ইসমাইল বৃহস্পতিবার সকালে কুমিল্লা যান। সেখান থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠের পুল এলাকায় তাদের বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় তাদের কুমিল্লা নেওয়ার পথে আমার ভাই জয়নাল মারা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০