1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নির্যাতনের সময় শিশু হালিমাকে গলা টিপে হত্যা করে চাচাতো ভাই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৬২ বার দেখা হয়েছে
  • মিরু হাসান,স্টাফ রিপোর্টার

বগুড়ার শিবগঞ্জের শিশু হালিমা খাতুন(৭) কে যৌন নির্যাতনের সময় গলা টিপে হত্যা করে কিশোর চাচাতো ভাই(১৪)। পরে, ঐ কিশোর মরদেহটি বস্তাবন্দি করে ঘরে রাখে। এরপর গ্রামবাসীর সাথে এক হয়ে তিনদিন যাবৎ হালিমাকে খোঁজার অভিনয় করে সে। মঙ্গলবার আদালতে জবানবন্দি দেয়ার সময় হত্যার কথা স্বীকার করে পুলিশের হাতে গ্রেপ্তার ঐ কিশোর।

এর আগে গত শুক্রবার জুমআর নামাজের সময় বাড়ি থেকে নিখোঁজ হয় হালিমা। পরে, নিখোঁজের তিনদিন পর সোমবার বিকেলে শিশু হালিমা খাতুনের চাচার বাড়ি থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।

হালিমা খাতুন উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্য পাড়া গ্রামের হাবলু মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কেজি স্কুলে প্লে শ্রেণির ছাত্রী ছিলো।

এ ঘটনায় জড়িত সন্দেহে ঐ দিনই শিশু হালিমার চাচা, চাচি ও চাচাতো ভাইকে আটক করে পুলিশ। ঐ দিন রাতে আটক তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন হালিমার বাবা হাবলু মিয়া। মঙ্গলবার রাত ৯ টার দিকে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আশিক ইকবাল জানান, হত্যাকান্ডের শিকার হালিমা খাতুনের আপন চাচাতো ভাই,চাচা ও চাচিকে আটক করা হয়েছে। আটক চাচাতো ভাই (১৪) আজ মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে বলেছে, যৌন নির্যাতনের সময় তাঁর হাতে কামড় দেয় হালিমা। এতে রেগে গিয়ে হালিমার গলা টিপে ধরে সে। এসময় শ্বাসরোধে মারা যায় হালিমা। পরে, উপায়ন্তর না পেয়ে হালিমার লাশ বস্তাবন্দি করে ঘরে রাখে ঐ কিশোর।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, শুক্রবার জুমআর নামাজের সময় বাড়ি থেকে নিখোঁজ হওয়া হালিমার সন্ধানে কয়েকদফা তল্লাশী অভিযান চালায় পুলিশ। পরে, তাঁর চাচার বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে হালিমার। এই হত্যাকান্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০