1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বরুড়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন প্রেমিকের ফাঁসি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৬ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন  কুমিল্লা প্রতিনিধি: 

কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরিফ উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন ও স্ত্রীর প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরবেলা কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন এপিপি মো. আবু ইউসুফ মুন্সী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী প্রেমিক মো. আশিকুজ্জামান (২৭) হলেন কুমিল্লার বরুড়া উপজেলার ঝলমের চেঙ্গাছাল এলাকার নাসিরুল আলমের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী মোনালিসা হিমু (২৮) হলেন- কুমিল্লা বরুড়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরিফ উদ্দিনের স্ত্রী এবং সিরাজগঞ্জ সদরের হোসেনপুর এলাকার আব্দুল মান্নান-এর মেয়ে। নিহত শরিফ উদ্দিন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়- ২০২০ সালের ১৫ জানুয়ারি রাতে কুমিল্লার বরুড়া উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফ উদ্দিনকে তার ভাড়া বাসায় হত্যা করে তারই স্ত্রী হিমু ও প্রেমিক মো. আশিকুজ্জামান। পরদিন ডাকাতির ঘটনা সাজিয়ে থানায় ডাকাতি ও হত্যা মামলা করেন স্ত্রী হিমু। পরে তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটন করেন জেলা গোয়েন্দা পুলিশ। মামলার চার্জশীটে আসামী করা হয় হিমু ও আশিকুজ্জামানকে।
মামলার এপিপি মো. আবু ইউসুফ মুন্সী বলেন- নিহত শরিফের স্ত্রী হিমু তার প্রেমিকের সহযোগিতায় স্বামীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে রক্তক্ষরণ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ মামলায় রাষ্ট্রপক্ষে ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামিদ্বয়ের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হিমুর তিনটি নাবালক সন্তান থাকায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আসামী আশিকুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০