1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩৫০ বার দেখা হয়েছে
  • মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২১ জানুয়ারি রোববার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বজরপুর ত্রিমোহনী মৌসুমী ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মোহনপুর থানা পুলিশের জরুরি অফিসার এসআই সাখাওয়াত ও লিমা অফিসার এএসআই মতিউর রহমান ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত একটি ফোন ও একটি বাজাজ ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। যার রেজি নং-রাজশাহী-হ ১৪-০৫৬৪।সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি পবা উপজেলার তালগাছি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে কৃষক সামসুল (৫৮) হক।প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সাড়ে ১১টার দিকে উপজেলার বজরপুর ত্রিমোহনী মৌসুমী ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে নওগাঁ থেকে আসা গরুবাহী অবৈধ বড় স্টিয়ারিং এর ভুটভুটি মোটরসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। নিহত প্রেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মৌগাছির দিকে যাচ্ছিল।এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ হরিদাস মণ্ডল বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের কাজ সম্পূর্ণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০