1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

আমেরিকায় সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জ প্রবাসীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৭১ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক নোয়াখালী প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফিরোজ আলম ওরফে জাহাঙ্গীর (৫৫) জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ছালামত উল্যাহ মেম্বার বাড়ির জুলফিকার আলীর ছেলে।
শুক্রবার (১২ ডিসেম্বর) ওই দেশের স্থানীয় সময় সকাল ১০টার দিকে পেনসিলভেনিয়া রাজ্যের ডেলাওয়্যার কাউন্টির ক্রামলিনে ১-৪৭৬ সাউথ থেকে ইন্টারস্টেট ১-৯৫ নর্থের রাম্পের মুখে এ দুর্ঘটনা ঘটে। পেনসিলভেনিয়া রাজ্য পুলিশের বরাত দিয়ে নিহতের প্রতিবেশী মেজবাহ উদ্দিন চৌধুরী সৈকত জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে একটি টয়োটা ক্যামরি রাম্প কাঁধে থাকা মোটরসাইকেলকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলের চালক বাংলাদেশী জাহাঙ্গীর গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। নিহতের চাচােতো ভাই স্থানীয় জামেয়া শরাফাতিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার শিক্ষক আব্দুল করিম পাশা জানায়, মাত্র দেড় বছর আগে তিনি আমেরিকায় পাড়ি জমান। সেখানে আস্যালাইম কেসের মাধ্যমে ওর্য়াক পারমিট পাওয়ার পর তিনি উবার ইটসে কাজ করছিলেন। বর্তমানে তিনি আপারডাবীতে বসবাস করতেন। দেশে তার দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রী রয়েছেন। তিনি দেশে থাকতে কোম্পানীগঞ্জ উপজেলার নুরজাহান আসমত চৌধুরীরানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে জানতে চাইলে কোম্পনীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, বর্তমানে তিনি উড়িরচর রয়েছেন। এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০