1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

যাত্রীবাহি বাস ও বিজিবি’র টহল পিকআপের মুখোমুখি সংঘর্ষ আহত ৮

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৪০ বার দেখা হয়েছে
  • আশরাফুল ইসলাম গাইবান্ধা:

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা টু পলাশবাড়ী সড়কের রাইচমিল নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে বিজিবি বহনকারী টহলটিমের একটি পিকআপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবির ৫ সদস্যসহ মোট ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ ৫ জানুযারী শুক্রবার সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে জে আর পরিবহণ নামের একটি যাত্রীবাহি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিলো। পথে বাসটি রাইচমিল এলাকায় পৌছিলের হঠাৎ করে পলাশবাড়ীর দিকে আসা বিজিবি বহনকারী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপটি ক্ষতিগ্রস্ত হয়। এসময় আহত হয় পিকআপে থাকা ৫ বিজিবির সদস্যসহ মোট ৮ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মাদ সাজ্জাদ জানান, বাসের সাথে সংঘর্ষে নির্বাচনের দায়িত্বে থাকা বিজিবি বহনকারী পিকআপে থাকা ৫ জন সদস্যসহ ৮ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সাথে ক্ষতিগ্রস্ত বাস ও পিকআপটি সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে তিনি আহতদের পরিচয় জানাতে পারেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০