1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

টিসিবির পন্য বিতরনকালে নৌকায় ভোট চাওয়ায় দাউদকান্দির ইউপি চেয়ারম্যানকে  অর্থদন্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৬০৮ বার দেখা হয়েছে
  • দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মানিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির উপকার ভোগীদের মাঝে টিসিবি পণ্য বিতরণকালে নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের পক্ষে ভোট চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঐ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছুটে যান নির্বাচনকালী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. জিয়াউর রহমান। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিককে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান নগদ ২০ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন। নির্বাচনকালীন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান,”

বৃহস্পতিবার  দুপুর ২ টায় দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নে আচরণ বিধিমালা প্রতিপালনার্থে অভিযান পরিচালনাকালে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১৪(১) ধারা ভঙ্গ করে সরকারি কর্মসূচির (টিসিবির পণ্য বিতরণ) সঙ্গে নির্বাচনী প্রচার চালানোর ও নৌকা প্রতীকে ভোট চাওয়ার অপরাধে ২৪৯ কুমিল্লা-০১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আবদুস সবুরের পক্ষে বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাজহারুল ইসলাম মানিক (৪২)-কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় অজ্ঞতাবশত আচরণবিধি লঙ্ঘন করেছেন জানিয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করবেন মর্মে লিখিত প্রতিশ্রুতি দেন।”

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০