1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাসে আগুন: প্রাণ বাঁচাতে যেয়ে ৩ শিক্ষার্থী আহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৬ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের চলন্ত বাসে আগুন ধরে যাওয়ায় জীবন রক্ষায় লাফিয়ে নামতে যেয়ে ৩শিক্ষার্থী আহত এবং আটকেপরা বাস চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর বাস ষ্ট্যাশন সংলগ্নে। প্রত্যক্ষদর্শিরা জানান, সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একটি বাস মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এবং দেবীদ্বার থেকে ৬০/৬২ জন শিক্ষার্থী নিয়ে ভিক্টোরিয়া কলেজগামী সুগন্ধা সার্ভিসের ‘ভিক্টোরিয়া কলেজ বাস’টি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর বাস ষ্ট্যাশনে আসার পরই ইঞ্জিনে আগুন ধরে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককের সাথে ধাক্কা দেয়। বাসে থাকা আতঙ্কিত শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে বাসের দরজা ও জানালা দিয়ে বের হতে যেয়ে ৩ শিক্ষার্থী রাজীব, আসমা, শরীফ সামান্য আহত হলেও বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইঞ্জিনের বডিতে আটকে থাকা বাস চালককে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করেন। তিনি পায়ে আঘাতপ্রাপ্ত হন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুর্ঘটনার সময়ের তিন মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, বাসের সামনের অংশে (ইঞ্জিনে) আগুনের ধোঁয়া, সামনের গ্লাস ভাঙ্গা এবং বাস থেকে জানালা দিয়ে লাফিয়ে নামছেন বাসের ভিতরে থাকা শিক্ষার্থীরা। এসময় উপস্থিত জনতা বলছেন, ড্রাইভার আটকে আছে, তাকে বের কর। তোমরা লাফাইও না। বাসে আগুন লাগবে না। এ বিষয়ে সুগন্ধা বাস মালিক মো. সালাউদ্দিন বিপ্লব বলেন, বাস ব্রেকফেইল করে চালক আটকে গেছিলো। তার পা কেটে গেছে। তাছাড়া ছাত্র-ছাত্রীদের তেমন কোন ক্ষতি হয়নি।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. আবু জাফর খান বলেন, বাসটি আমি দেখেছি। বাসের ক্ষতি হয়েছে। কোন শিক্ষার্থী হতাহতের খবর আমরা পাইনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০