1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বরুড়ায় মাদ্রাসাছাত্র হত্যার ঘটনায় বাবুর্চি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৬ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বরুড়া উপজেলার সমেষপুর এলাকার একটি মাদ্রাসার স্টোর রুম থেকে ১১ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধারের ঘটনায় ওই মাদ্রাসার বাবুচিং জাহাঙ্গীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০) ডিসেম্বর চাঁদপুর জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের সমেষপুর মারকাজুল তালিমুওয়াজ তারবিয়াহ কওমি মাদ্রাসার স্টোর রুম থেকে সিয়াম নামে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। সে মাদ্রাসাটির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। শিশুটি মাদরাসার আবাসিক ভবনেই থাকত। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার তদন্ত কর্মকর্তা রেজাউল ইসলাম। তিনি বলেন, শিশু সিয়ামের লাশ উদ্ধারের পরদিন তার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলার পর আমরা অভিযুক্ত জাহাঙ্গীর গাজীকে চাঁদপুর জেলা সদর থেকে গ্রেফতার করেছি। সে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধার পর থেকে সিয়ামকে পাওয়া যাচ্ছেনা বলে মাদরাসার কর্তৃপক্ষ তার বাবাকে মুঠোফোন জানানো হয়। পরে পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজাখুঁজির জন্য মাইকিং করা হয়। বিষয়টি বরুড়া থানায়ও অবগত করা হয়। নিখোঁজের ৩ দিন পর শুক্রবার সকালে মাদরাসার স্টোর রুম থেকে দুর্গন্ধ বের হলে পরে সেখানের মেঝেতে শিশু সিয়ামের লাশটি পাওয়া যায়।
শিশুটির মামা হেদায়েতুল্লাহ বলেন, মাদ্রাসা থেকে জানানো হয়, সিয়ামকে পাওয়া যাচ্ছে না। এরপরেই পরিবারের সবাই পাগলপারা হয়ে সিয়ামকে অনেক খুঁজাখুঁজি করা হয়। গত ৩ মাস আগে সিয়ামের খালার সাথে ওই মাদরাসার বাবুর্চি জাহাঙ্গীরের সাথে বিবাহ বিচ্ছেদ হয়। এই জেরেই সিয়ামকে সে মেরে চলে যায়। যেদিন থেকে সিয়ামে পাওয়া যাচ্ছিলনা সেদিন থেকে এই বাবুর্চি জাহাঙ্গীর মাদরাসা থেকে উধাও হয়ে যায়। সেই সিয়ামকে হত্যা করেছে। আমরা তার ফাঁসি চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০