1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নির্বাচনের দিন আমরা কাউকে চিনি না: কুমিল্লা রিটার্নিং কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮১ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

নির্বাচনে প্রচারণা যেমন গুরুত্বপূর্ণ তেমনি পোলিং এজেন্টদের প্রশিক্ষন দিয়ে কেন্দ্রে পাঠানোও একজন প্রার্থীর জন্য অতীব গুরুত্বপূর্ণ। নির্বাচনের দিন যে কোন সমস্যা এবং সমাধান একমাত্র এজেন্টরাই করতে পারেন।

শনিবার(৩০ডিসেম্বর) বিকাল ৫টায় দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি পোলিং এজেন্টদের প্রশিক্ষন শেষে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান একথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনের দিন আমরা কাউকে চিনি না, আর আমাদের কোন কর্মকর্তা বা কর্মচারী কোন রকমের অনিয়মে জড়িত হলে তার প্রমাণ পেলে কাউকেই ছাড় দেয়া হবে না। কেউ আমাদের প্রতিপক্ষ না, আপনারা পোলিং এজেন্টরা আর আমাদের আরেক হাত হলো কর্মকর্তা ও কর্মচারীরা।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরাফাতুল আলম এর সভাপতিত্বে বক্তব্যে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান(বিপিএম) বলেন, নির্বাচনের রেজাল্ট পর্যন্ত আমাদের চোখ উল্টে ফেলেছি। কারো সাথে সম্পর্ক থাকলে, সেটা নির্বাচনের পরদিন বসে চা খাবো। তাই ভোটের দিন পর্যন্ত আমরা কাওকে চিনিনা।

আমরা বিশ্বকে দেখাতে চাই কিভাবে সুষ্টু ও সুন্দর নির্বাচন করা যায়। সেটাই দেখাবো আমরা। নির্বাচনের দিন কেউ যদি বিশৃঙ্খলা করতে চান তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা চাইনা আপনারা বিব্রতকর পরিস্থিতি সৃস্টি করেন। আমরা আজকের মতো নির্বাচনের দিনেও সবার হাসি মাখা মুখ দেখতে চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০