1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নওগাঁ-২ আসনে সন্ধায় পেলেন প্রতীক,রাতেই মারা গেলেন স্বতন্ত্র পদপ্রার্থী আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৬ বার দেখা হয়েছে
  • নওগাঁ প্রতিনিধি 

নওগাঁ-২ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫) আর নেই।শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুকরণ করেন। ইন্নালিল্লাহে—রাজেউন। আগামী ৭ জানুয়ায়ী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্র তিনি উচ্চ আদালতের রিট আবেদনের মাধ্যমে ফেরত পেয়ে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছিলেন। তবে নির্বাচনের মাঠে স্বতন্ত্র ওই প্রার্থীর কোন গণসংযোগ বা তেমন কোন প্রচার প্রচারনা চোখে পড়েনি এলাকাবাসীর। স্থানীয়রা জানান, প্রার্থীতা ফিরে পেতে ঢাকায় অবস্থানকালে গত ২৭ ডিসেম্বর অসুস্থতাজনিত কারণে ও হৃদরোগে আক্রান্ত হয়ে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ধামইরহাট উপজেলার লক্ষনপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে নজিপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক শুক্রবার ভোর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ ১ পুত্র সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসার মো. গোলাম মওলা জানান, উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে তার প্রার্থীতা ফিরে পেলে ২৮ ডিসেম্বর সন্ধায় স্বতন্ত্র এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রতিনিধির মাধ্যমে প্রতীক বরাদ্দ নিয়েছেন। তবে নির্বাচনের পূনঃ তফসীল হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিধি ও আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আজ দুপুরের মধ্যেই তা জানানো হবে। উল্লেখ্য যে, ধামইরহাট-পত্নীতলা নির্বাচনী (নওগাঁ-২) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত দলীয় এমপি শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় জাপা নেতা এড. তোফাজ্জল হোসেন, আওয়ামীলীগের স্বতন্ত্র এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এইচ এম আখতারুল আলমও এই আসনে প্রতিদ্বন্দীতা করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০