1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মাছ শিকারে যাওয়ার পথে প্রাণ গেল প্রবাসী যুবকের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৩ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

মাছ শিকারে যাওয়ার পথে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক প্রবাসী যুবক ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহত রাজিব হোসেন (২৬) উপজেলার চরএলাহী ইউনিয়নের সীমান্তবর্তী চরবালুয়া গ্রামের জনতাবাজার এলাকার চার বাড়ির নুরনবীর ছেলে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ওমানের মাস্কাট শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই আরিফ হোসেন জানায়, জীবিকার সন্ধানে দুই বছর আগে ওমানে পাড়ি জমান রাজীব। ওমানে সমুদ্রে মাছ শিকারের কাজ করত সে। মঙ্গলবার দুপুরে মাস্কাট শহর থেকে মাইক্রোবাস যোগে মাছ শিকারের উদ্দেশ্যে রওয়ানা দেয় সে। যাত্রা পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রাজীব গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন, স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম। তিনি বলেন, রাজীবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে। রাজীবের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০