1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফকিরহাটে বাসের ধাক্কায় নিহত সাবেক কমিশনার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার দেখা হয়েছে
  • ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় মহাসড়কে বাসের ধাক্কায় মনিরুজ্জামান মনি (৬৪) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বাগেরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাটাখালী সংলগ্ন আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান মনি বাগেরহাটের আমলাপাড়া এলাকার সড়ই গ্রামের মৃত নুর মোহাম্মদ মল্লিকের ছেলে।
তিনি সন্ধ্যায় বাগেরহাট থেকে খুলনায় যাওয়ার পথে ফকিরহাটের কাটাখালীর আমতলা মোড়ে এলে পিছন থেকে খুলনাগামী পদ্মা এক্সপ্রেস বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই তিনি মারা যান।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর মাহমুদ অনিক জানান, ’মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে মারাত্মক যখম রয়েছে।’
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, নিহত মনিরুজ্জামান মনিকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০