1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

এ নির্বাচনে যেখানেই বের হয়েছি সেখানেই সাধারণ মানুষ আমার সাথে সম্পৃক্ত হয়েছে – এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪২ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন, এ নির্বাচনে যেখানেই বের হয়েছি সেখানেই সাধারণ মানুষ আমার সাথে সম্পৃক্ত হয়েছে। সকল মানুষ আজ উপলব্ধি করছে,প্রাইমারি স্কুল থেকে কলেজ, মসজিদ মাদ্রাসা, রাস্তাঘাট তাদের সকল উন্নয়ন কাজ দাবি না করলেও আমি নিজ দায়িত্ববোধ থেকে করে দিয়েছি।আমার নির্বাচনী এলাকায় একটা স্কুল নেই, যেখানে কাজ করিনি।আমার নির্বাচনী এলাকার যত স্কুল আছে, যত কলেজ আছে,যত মাদ্রাসা আছে; একটা স্কুল, কলেজ মাদ্রাসা নেই যেখানে আমার কাজ হয়নি। একটা মসজিদ নাই যেখানে আমি টাকা দেই নাই—একবার, দুইবার, তিনবার। আমি নিজেও চিন্তা করি কীভাবে সম্ভব,এত কাজ করা, কীভাবে,একভাবেই শুধু সম্ভব, আমি আপনাদেরকে ভালোবাসি। সেই সকাল থেকে আরম্ভ হয় আমার কাজ। রাত্র ৮টা- ৯টা ১০টা পর্যন্ত আমি মানুষের কাজ করি। আমি গণমানুষের নেতা,গণমানুষের জন্য কাজ করি। আমি বঙ্গবন্ধুর সোনার ছেলে হতে পেরিছি কিনা জানি না,কুমিল্লার মানুষ আমাকে সোনার ছেলে বলে। গণসংযোগ নৌকার গণ জোয়ারে পরিনত হয়েছে।শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখাচর, আমতলী,পাচথুবী ইউনিয়নের বামইল, বিকেলে আমড়াতলী ইউনিয়নের উত্তর রসুলপুর ও বানাশুয়া সন্ধ্যায় নগরীর ৪ নং ওয়ার্ডের কাপ্তান বাজার, ১৫ নং ওয়ার্ডের চকবাজার বাস স্ট্যান্ড এলাকায় জনসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। এ সময় মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ঔষধ প্রশাসনের সাবেক ডিজি জেনারেল মোস্তাফিজুর রহমান, বাখরাবাদের সাবেক ডিজিএ ইন্জিনিয়ার আবুল বাসার, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড সৈয়দ নূরুর রহমান, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ সহ মহানগর, উপজেলা ও স্থানীয় অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০