1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পুলিশের নকল আইডি কার্ড- পাইপগানসহ তরুণ গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩০২ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের নকল আইডি কার্ড ও পাইপগানসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১টি দেশীয় তৈরী পাইপগান, ১টি নকল পুলিশ আইডি কার্ড,২টি কাটার ব্লেড ও ১টি মটর সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো.বাদশা ফাহাদ (২৩) উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের-শ্রীধরপুর গ্রামের হাজী মার্কেট এলকার বুসের বাড়ির আবু নওশাদের ছেলে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে,বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর রমনীর হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর রমনীর হাট বাজার এলাকায় রাত্রিকালীন ডিউটিতে ছিল পুলিশ। ওই সময় সুলতানপুর রমনীর হাট বাজারের দক্ষিণ পাশে মেসার্স ভেন্ডার স্টোরের সামনে আমিন বাজার টু রাজগঞ্জ গামী সড়কে ফাহাদকে মোটরসাইকেল থামানোর সিগন্যাল দেয় পুলিশ। সিগন্যাল দেওয়ার সাথে সাথে সে মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তল্লাশী চালিয়ে তার থেকে ১টি দেশীয় তৈরী পাইপগান, ১টি নকল পুলিশ আইডি কার্ড,২টি কাটার ব্লেড ও ১টি মটর সাইকেল উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েআদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০