1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নোয়াখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু,

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪১ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটের ধানশালিক ইউনিয়নে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়।
নিহত আবু ছায়েদ মানিক(৬৫) কোম্পানীগঞ্জ উপজলোর চরফকিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সওদাগর বাড়ির আবুল কালামের ছেলে। শুক্রবার(২২ ডিসেম্বর) ভোর রাতের দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের সোনাপুর টু মুছাপুর বেড়িবাঁধ সড়কের ধানশালিক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা বিপ্লব জানায়,শুক্রবার ভোর রাতের দিকে মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীর উদ্দেশে রওয়ানা দেয় মানিক। যাত্রা পথে উপজেলার ধানশালিক ইউনিয়নের সোনাপুর টু মুছাপুর বেড়িবাঁধ সড়কের ধানশালিক বাজার সংলগ্ন পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মানিক মারা যায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০