1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কোম্পানীগঞ্জে এক নবজাতক ও গৃহবধূর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩১২ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আলাদা দুটি স্থান থেকে এক নবজাতক ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার(২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে মুনমুন নাহার(২৮) ও সকালের দিকে চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাবিল হাফেজের বাড়ির সামনের খাল থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়,চরকাঁকড়া ইউনিয়নে খালের ভিতর পড়ে থাকা একটি কার্টুনে নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ নবজাতকটির উদ্ধার করে থানায় নিয়ে যায়। অপরদিকে,চরফকিরা ইউনিয়নে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুনমুন নাহার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.আবদুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,বুধবার বিকেলের দিকে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করে। একই দিন সকালের দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০