1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় চোরাই ওষুধসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৪ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর ঝাউতলা থেকে সাটার ভেঙ্গে একটি ফার্মেসির ওষুধ চুরি করে নিয়ে যায় চোরের দল। চোরাই ওষুধসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান এসব তথ্য দেন। ওষুধের দোকানে চুরি করতে তারা পিকআপ ভ্যান নিয়ে যায়। এর আগেও ৫টি ওষুধ দোকানে তারা চুরি করে, এ প্রথমবার ধরা পড়ে। গ্রেফতাররা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার কুতুবপুর এলাকার মাসুম রেজা, সানারপাড় এলাকার সামাদ, একই এলাকার সানি ও সানা উল্ল্যাহ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, কামরান হোসেন, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। পুলিশ সুপার আবদুল মান্নান জানান, গেলো ১০ ডিসেম্বর চুরির ঘটনা ঘটে। সিসি ফুটেজে দেখা যায় নগরীর ঝাউতলায় একটি ওষুধের দোকানে পিকআপ ভ্যান দাঁড় করিয়ে রাখে, তালা ভেঙ্গে প্রবেশ করে মালামাল চুরি করে তারা। এ ঘটনায় দোকানের মালিক খাঁন ফার্মেসির স্বত্বাধিকারী রাসেল আহমেদ কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০