1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নতুন টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসাম উপজেলায় নতুন বসানো একটি টিউবওয়েল থেকে গ্যাস বের হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনা ঘটেছে উপজেলার আজগরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘাটার পূর্ব পাড়া আবুল কালামের বাড়িতে। প্রতক্ষ্যদর্শী ও স্থানীয়রা জানান, গত রোববার (১৭ ডিসেম্বর) রাতে লোকজন টিউবওয়েল থেকে বের হওয়া গ্যাসে আগুন ধরিয়ে দিলে তা জ্বলতে থাকে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে আবুল কালামের বাড়িতে উৎসুক লোকজনের ভিড় লেগেই থাকছে। বাড়ির মালিক আবুল কালাম জানান, আমার ভাগিনাকে থাকার জন্য এ জায়গাটা দিয়েছি। তারা এখানে ঘর উঠাচ্ছে। আজ সকাল ৮টা থেকে মিস্ত্রিরা টিউবওয়েলটি বসায়। বেলা ১১টায় কাজ শেষ করার পর দেখা যায় নিজে নিজে অনর্গল পানি পড়ছে। সাথে গ্যাসও বেরুচ্ছে টিউবওয়েলের মুখ দিয়ে। এ সময় ছেলেরা গ্যাসের মধ্যে দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে দাও দাও করে জ্বলতে থাকে। একই গ্রামের আবদুল্লাহ জানান, টিউবওয়েল মিস্ত্রিরা গ্যাস উঠতে দেখে বলেছেন ৫/৭ দিন পর বুঝা যাবে গ্যাসের অবস্থা। একই গ্রামের মহিন উদ্দিন বলেন, টিউবওয়েল বসানোর পর আপনা আপনি পানি উঠতে থাকায় উৎসুক লোকজনের ভিড় জমে যায়। পানির পাশাপাশি গ্যাসের গন্ধ ও শব্দ পাওয়ায় একজন দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে অনর্গল জ্বলতে থাকে। আমরা বাজার থেকে রাতে ফিরে দেখি টিউবওয়েলে অনবরত আগুন জ্বলছে। রাত হয়ে যাওয়ায় বিষয়টি প্রশাসন বা জনপ্রতিনিধি কাউকে জানাতে পারিনি।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী গণমাধ্যমকে জানান, এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০