1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফকিরহাটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৬ বার দেখা হয়েছে
  • ফকিরহাট(বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মার্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শনিবার(১৬ ডিসেম্বর) সূর্যদ্বয়ের পরপরই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল স্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মডেল থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এসময় একমিনিট নিরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে প্যারেড পরিদর্শণ,কুচকাওয়াজ ও ডিসপ্লের অনুষ্ঠিত হয়। এতে মডেল থানা পুলিশ,আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া এদিন দুপুর ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, এসিল্যান্ড এম আব্দুল্লা ইবনে মাসুদ আহম্মেদ,মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএস মফিদুল ইসলাম প্রমূখ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা,রাজনৈকিত নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,শিক্ষক,গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও সূধীজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০