1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দোকানি জুমার নামাজে, তালা কেটে ৪০ ভরি স্বর্ণালংকার চুরি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৬ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি জুয়েলারি দোকানে দিনেদুপুরে তালা কেটে ৪০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার ৩৮ মিনিটের দিকে উপজেলার সোনাইমুড়ী বাজারের মোতালেব প্লাজার আমিন জুয়ের্লাসে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
আমিন জুয়ের্লাসের মালিক সাকায়েত উল্ল্যাহ অভিযোগ করে বলেন, তিনি শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে দোকান থেকে জুমার নামাজ পড়তে মসজিদে যান। ওই সময় এক ব্যক্তি দোকানের তালা কেটে ভিতরে ঢুকে ৪০-৪৫ স্বর্ণ নিয়ে যায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, চুরির একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে।  একজন পাঞ্জাবি পরিহিত লোক চুরি করতেছে। নামাজের সময় ওই ব্যক্তি একটি ব্যাগ হাতে নিয়ে তালা ভেঙ্গে দোকানে ঢুকে যায়। দোকানের মালিক প্রথম বলেছে ১৫-২০ ভরি স্বর্ণ চুরি হয়েছে।  এখন তিনি বলছেন ৩০-৩৫ ভরি স্বর্ণ চুরি হয়েছে।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বর্ণ চুরির ঘটনার ক্লু উদঘাটন কাজ করছে পুলিশ।
উল্লেখ্য,গত শুক্রবার ৮ ডিসেম্বর ভোরে জেলার কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট পশ্চিম বাজারের এক নৈশ প্রহরীকে হত্যা করে মা-মনি জুয়েলার্স ও নুর জুয়েলার্স নামে দুটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনার এক সপ্তাহ পার না হতেই এমন ঘটনা জেলার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০