1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চরভদ্রাসনে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৩ বার দেখা হয়েছে
  • ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধা ৬ টায় উপজেলা স্বাধীনতা চত্তরের মুক্তিযুদ্ধ ভাস্কার্যের সাড়িবদ্ধ সিড়ি ও রেলিং জুড়ে মোমবাতি প্রজ্জলন করা হয়। এর আগে উক্ত উন্মুক্ত ময়দানে দাড়িয়ে শহীদ বুদ্ধিজিবীদের স্মরনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন বিথীও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আব্দুল ওহাব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান জাহাঙ্গীর। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, শিক্ষক মোজাহারুল হক, শেখ মোঃ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ও সাংবাদিক আব্দুস সবুর মোল্যা প্রমূখ। সভাশেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদ্বেহী আত্নার মাগফেরাত ও দেশের সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আশিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০