1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

গজারিয়া মাছ কিনতে বেরিয়ে যুবক নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৫২ বার দেখা হয়েছে
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মাছ কেনার জন্য ঘর থেকে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছেন জাহিদুল ইসলাম অপি(২৩) নামে এক যুবক।
নিখোঁজ জাহিদুল ইসলাম অপি গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চাষীচর গ্রামের মালেশিয়া প্রবাসী শাহাআলম মিয়ার ছেলে।
আজ বুধবার রিপোর্টটি লেখা পর্যন্ত কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এর আগে গেল রোববার সকালে চাষীচর গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ যুবকের মা ঝর্ণা বেগম ছেলের সন্ধান চেয়ে সোমবার গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পরিবার সূত্র জানায়, রোববার সকালে মাছ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। ঘটনার দিন সন্ধ্যা পর্যন্ত জাহিদুল ইসলাম অপি বাড়িতে না ফেরায় আত্মীয় স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ নেওয়া হয়েছে। রোববার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে তার খোঁজে প্রচারণা চলানো হয়েছে। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজে না পেয়ে তার পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছে।
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলী বলেন, আমরা বিভিন্ন থানায় জাহিদুল ইসলাম অপির ছবিসহ বার্তা পাঠিয়েছি। তার খোঁজে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০