1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবি,১ জেলে নিখোঁজ,উদ্ধার ৬

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৯ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ছয় জেলে জীবিত উদ্ধার করা হয়। তবে এখনো এক জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলের নাম মৃদুল (২০)। সে উপজেলার নলচিরা ইউনিয়নের ফজল মাঝি গ্রামের হরিবন্ধু দাসের ছেলে। সোমবার(১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) অমিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে,গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের নলচিরা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। অমিত কুমার বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে নলচিরা ঘাট এলাকা থেকে একটি বলগেট চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। ওই সময় মাছ ধরার একটি ট্রলারে সাতজন জেলে নিয়ে মাছ ধরার জন্য অপেক্ষা করছিলেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে বলগেটটি মাছ ধরার ট্রলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে পাশে থাকা মাছ ধরার অন্য একটি ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ট্রলারের ছয় জেলেকে জীবিত উদ্ধার করলেও মৃদুল নামে এক জেলে এখনো নিখোঁজ রয়েছে। তিনি আরও বলেন, নিখোঁজ জেলে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে নৌ-পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০