1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নোয়াখালীতে মিনি ট্রাক- সিএনজি সংঘর্ষে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৪ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্য্যক্তি নিহত হয়েছে। এ সময় আরও তিনি সিএনজি যাত্রী আহত হয়।
নিহত ফখরুল ইসলাম (৫৫) লক্ষীপুরের রামগতি উপজেলার মৃত আলাম মিয়ার ছেলে। রোববার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়নের সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের মান্নান নগর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন জানায়, সকাল ৯টার দিকে রামগতি থেকে সোনাপুর বাজারের উদ্দেশ্যে সিএনজি যোগে রওয়ানা দেন ফখরুল। যাত্রা পথে অটোরিকশাটি মন্নান নগর চৌরাস্তা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় ফখরুলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০