1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

কুমিল্লায় বিদেশি রিভলবারসহ একজন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ বার দেখা হয়েছে
  • লিটন সরকার বাদল, কুমিল্লা :

কুমিল্লায় একজনকে বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে সদর দক্ষিণ থানা পুলিশ। সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম এর নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) মো. আহসান হাবীব বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ভল্লবপুর এলাকা থেকে সবুজ মিয়া(২৪) নামের একজনকে একটি বিদেশি রিভালবার, ১টি সুইস গিয়ার,১টি চাইনিজ চাপাতি ও ১ ডেগারসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী সবুজ মিয়া উপজেলার আবুল হোসেনের পুত্র। অফিসার-ইন-চার্জ(ওসি) জানান” গোপন সংবাদের ভিত্তিতে ধৃত আসামি সবুজ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ১টি বিদেশি রিভালবার, ১টি চাপাতি ও ১টি সুইচ গিয়ারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টা অস্র আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০