1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুন্সীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, নারী ও শিশুসহ দগ্ধ ৪

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৫ বার দেখা হয়েছে

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদরে পাঁচ তলা আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে নারী ও শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন।আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।শনিবার(৯ ডিসেম্বর)ভোর ৬টায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে উদ্ধার তৎপরতায় যোগ দেয় ফায়ার সার্ভিস।দগ্ধরা হলেন রিজভী আহমেদ রাসেল(৩৫),তার স্ত্রী রোজিনা আক্তার (৩১),তাদের ছেলে রাইয়ান আহমেদ(আড়াই বছর) ও তাদের মা শাহিনা খাতুন(৬০)।এদের মধ্যে শাহিনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।বাকিরা ১০ থেকে ১৫ শতাংশ দগ্ধ বলে চিকিৎসকরা জানান।জানা যায়,মুন্সীগঞ্জ সদরে ৫তলা আবাসিক ভবনের পঞ্চম তলার তিনটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।এগুলো ছিল ভাড়া বাসা।তবে ঘটনার সময় সেখানে কোনো ভাড়াটিয়া ছিলনা।বিস্ফোরণে ৩টি ফ্ল্যাটের দরজা-জানালা পুড়ে ছাই হয়ে যায়।সেই সঙ্গে ঘরে থাকা আসবাবপত্রও পুড়ে যায়।দগ্ধদের বাসায় গ্যাস সিলিন্ডার ছিল না,তাই কি কারণে এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।স্থানীয়রা জানান,প্রায় আধা কিলোমিটার পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে।ভোরে রান্না করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়।এতে আগুন ধরে যায় ফ্ল্যাটটিতে। পরে ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো:আবু ইউসুফ জানান,গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন।দগ্ধদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।তবে কী কারণে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে,তা নিয়ে তদন্ত চলছে।পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। কারণ অনুসন্ধানে তারা কাজ করছেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০