1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

প্রবাসী বাবাকে এয়ারপোর্ট থেকে আনতে যেয়ে সড়কে প্রাণ গেল পুত্রের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪১ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

প্রবাসী বাবাকে আনতে যেয়ে সড়কে প্রাণ গেল পুত্রের। বাবাসহ পরিবারের আরো ৭জন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত যুবক মো. সাইফুল ইসলাম সাকিব (১৯) দেবীদ্বার উপজেলার গৌরসার গ্রামের গেদু সরকারের বাড়ির সৌদী প্রবাসী মো. শহীদুল ইসলাম সরকারের ছেলে। নিহত সাকিব চলতি বছর এলাহাবাদ আদর্শ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছিল। স্বজনরা জানার, ঘটনাটি ঘটে মঙ্গলবার(৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায়। ঢাকা বিমান বন্দর থেকে সৌদী প্রবাসী বাবাকে নিয়ে বাড়ি আসার পথে ডেমরা এলাকায় সিটি বাসের সাথে মুখমূখী সংঘর্ষে ওই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় মাইক্রোবাসে আরোহনকারী মো.সাইফুল ইসলাম সাকিব(১৯), তার বাবা প্রবাসী মো.শহীদুল ইসলাম(৪৫),ভাই মো. সাকিম(১০), খালু মো. মামুনুর রশিদ(৩০),ফুফাতো ভাই নাজমুল(২৪), হাসান(২৬), এবং মাইক্রো চালক আল আমিন সোহাগ(৩২)সহ ৮ জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মুমূর্ষাবস্থায় সাইফুল ইসলাম সাকিব,মাইক্রো চালক আল আমিন সোহাগ ও প্রবাসী মো.শহীদুল ইসলামকে আইসিইউতে রাখা হয়। আজ বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৫টায় সাইফুল ইসলাম সাকিব মারা যায়। সাইফুল ইসলাম সাকিবের মামা দেবীদ্বার ফারিয়ার সাধারন সম্পাদক আবুল বাশার জানান,তার ভগ্নীপতি মো.শহীদুল ইসলাম প্রায় ১৯ বছর সৌদী আরব প্রবাসে থাকেন। মঙ্গলবার বিকেলে দেশে আসেন, আসার পথে সড়ক দূঘটনায় মাইক্রোবাসে থাকা চালকসহ ৮জনই আহত হন। আহতদের মধ্যে তার বড় ভাগিনা সাইফুল ইসলাম সাকিব আজ বুধবার সন্ধ্যায় মারা যায়। তার মরদেহ নিয়ে আজ রাতেই বাড়ি আসছি, আগামীকাল বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সকাল ১০টায় জানাযা হবে। আহতদের মধ্যে ভগ্নীপতি শহীদুল ও চালক আল আমিনের অবস্থা আশংকাজনক এবং বাকী সকলে আশংকাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০