1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৩ বার দেখা হয়েছে
  • মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ায় পূর্ব শত্রুতার জের ধরে আরিফ মন্ডল (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে শহরের নামাজগড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা একটি হাসুয়াসহ অন্তত ১০টি ধারালো অস্ত্র ও জিআই পাইপ জব্দ করে। নিহত আরিফ বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল হকের প্রথম স্ত্রীর ছেলে। তিনি মা তৈরণ বেগমকে নিয়ে সুলতানগঞ্জ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। এসব তথ্য নিশ্চিত করে সদর থানার উপশহর ফাঁড়ি ইনচার্জ জালাল উদ্দিন।

জালাল উদ্দিন জানান, তার বিরুদ্ধে এক যুবককে ছুরিকাঘাত ও অপর একজনকে মারপিটের অভিযোগ রয়েছে। ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার এবং বেশকিছু দিন কারাগারে ছিলেন আরিফ। তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরেই হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে ধারনা করছে পুলিশ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে। বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। দ্রুতই আসামীদের গ্রেপ্তার করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০