1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্ল-৪ দেবীদ্বার আসনে ১১ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৫২ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে আনন্দ মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে স্বতন্ত্রপদে ২ হেভিওয়েট প্রার্থী ও আওয়ামীলীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কৃষক-শ্রমিক-জনতা লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ), ইসলামী ঐক্য জোট (আইওজে) ১১ জন পার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার ম. মুশফিকুর রহমানের কাছে ৪ জনের মনোনয়নপত্র এবং দেবীদ্বার উপজেলা সহকারী রিটার্নিং অফিসার নিগার সুলতার নিকট ৭ জনের মনোনয়নপত্রসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে ২ জন হেভিওয়েট প্রার্থী হলেন,আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত সদ্য পদত্যাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এবং শেখ রাসেল ফাউন্ডেশন ইউএস’র সভাপতি ডা. ফেরদৌস আহমেদ খন্দকার। অপরদিকে ভোটযুদ্ধে স্বামী-স্ত্রী সদ্য পদত্যাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ স্বতন্ত্রপদে এবং কৃষক শ্রমিক জনতালীগ মনোনীত প্রার্থী সাদিয়া সাবা প্রতিদ্ব›িদ্বতা করবেন। এ ছাড়াও মনোনয়ন ফরম জমাদানকারী অন্যান্য প্রার্থীরা হলো- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী সাবেক দুই বারের এমপি রাজী মোহাম্মদ ফখরুল, জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল প্রতীক)প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইউসুফ আসগর,তৃনমূল বিএনপি মনোনীত প্রার্থী (সোনালী আঁশ প্রতীক) মোঃ মাহবুবুল আলম, বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী (একতারা প্রতীক) মোহাম্মদ শফিউল বাদশা,ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) (আম প্রতীক) প্রার্থী মো. ইকরাম হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর (ফুলের মালা প্রতীক) মো. আজহারুল করিম মূন্সী, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী (চেয়ার প্রতীক) শিমুল হোসেন, ইসলামী ঐক্য জোট(আইওজে) মনোনীত প্রার্থী (মিনার প্রতীক) রফিকুল্লাহ সাদীসহ ১১ জন প্রার্থী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০