1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা-১১ আসনে এগারো প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৩৫ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগ, জাতীয় পাটি (এরশাদ), জাকের পার্টি, ইসলামী ঐক্যজোট ও ছয় স্বতন্ত্র প্রার্থীসহ এগারো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এগারো প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। জানাগেছে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি, জাতীয় পাটি (এরশাদ) মোস্তফা কামাল, জাকের পার্টির শাহ আলম মোল্লা, ইসলামী ঐক্যজোটের খোরশেদ আলম, গণফোরামের আবদুর রহমান জাহাঙ্গীর, বিএনএফ জসিম উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক পৌর মেয়র মিজানুর রহমান, তমিজ উদ্দিন সেলিম, নিজাম উদ্দিন, সাংবাদিক মাহমুদুর রহমান খোকন ও আবদুস সাত্তার। তারমধ্যে মুজিবুল হক, মোস্তফা কামাল, মিজানুর রহমান, শাহ আলম মোল্লা, তমিজ উদ্দিন সেলিম ও আবদুস সাত্তার কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুশফিকুর রহমানের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ও ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০