1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

কোটবাড়ি আইরিশ হিল রেস্টুরেন্টের পাশে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৪৭ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ৩টা দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি আইরিশ হিল রেস্টুরেন্টের পাশে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন,গতকাল রাতে কোটবাড়ি আইরিশ হিল রেস্টুরেন্টের পাশে কুমিল্লা-ঢাকা রুটে চলাচলকারী তিশা পরিবহনের তিনটি বাস দাড়িয়ে ছিল। রাত ৩টায় দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০