1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

আমিনুল সভাপতি, যাদু সম্পাদক ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার দেখা হয়েছে
  • আশরাফুল ইসলাম গাইবান্ধা::

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের আমিনুল হককে সভাপতি ও শাহ আলম যাদুকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। ২৯ নভেম্বর বুধবার ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সংগঠনটির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, গাইবান্ধা প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সহ-সভাপতি ও দৈনিক জনসংকেত সম্পাদক দীপক কুমার পাল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, সহকারী সম্পাদক শাহাবুল শাহীন তোতা, দৈনিক মাধুকরের বার্তা সম্পাদক উজ্জল চক্রবর্ত্তী ও মানবকণ্ঠের জেলা প্রতিনিধি এবিএম ছাত্তার সহ ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সাধারণ সভা শেষে প্রেসক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে আমিনুল হককে সভাপতি ও শাহ আলম যাদুকে সাধারণ সম্পাদক এবং সোহেল রানা শালু ও বিমল কুমার সরকারকে উপদেষ্টা নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মাহদী মাসুদ পলাশ ও তাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনার রশিদ ও মজিবর রহমান, কোষাধ্যক্ষ এটিএম রাকিবুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন রানা ও হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক রাজু সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রিপন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহমেদ, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আতাউল হক সাগর, আইন বিষয়ক সম্পাদক দলিলুর রহমান, ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসলাম মিয়া ও কার্যকরি সদস্যরা হলেন, আতাউর রহমান, মজিবুল হক ছানা, মাসুদ রানা প্রধান ও সৈকত জামান প্রিন্স।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০