1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

তালতলীতে দুই মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৬৫ বার দেখা হয়েছে
  • মল্লিক জামাল. স্টাফ রিপোর্টার

তালতলীর শারিকখালী ইউনিয়নের দক্ষিন নলবুনিয়া গ্রাম থেকে হেমায়েত ওরফে হিমু ও সোহান তালুকদার নামে দুই মাদক ব্যবসায়ীদেরকে আটক করেছে বরগুনা ডিবি পুলিশ।
জানা গেছে আজ ২৯ নভেম্বর বুধবার সকাল ৭ টা ৩০ মিনিটেরঘ সময় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন নলবুনিয়া গ্রামে হেমায়েত ওরফে হিমু তালুকদারের বাড়ীতে অভিযান করে হেমায়েত ওরফে হিমু ও তার পুত্র সোহান তালুকদারকে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা নগদ ৮৮,০০০/- টাকা ও দু’টি ডিজিটাল গাঁজা মাপার মিটার এবং দু’টি নকিয়া মোবাইল সহ আটক করা হয়।

বরগুনা জেলা ডিবি অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টিম দক্ষিন নলবুনিয়া হেমায়েত ওরফে হিমু এর বাড়ীতে অভিযান পরিচালনা করে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ পিতা ও পুত্র (দুই জন) কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বরগুনা জেলার ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০