1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লার ১১টি আসনে আওয়ামী লীগের প্রার্থী যারা; দুইটি আসনে নতুন চমক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৩৭৪ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ১১টি আসনে আওয়ামী লীগের প্রার্থী যারা; দুই আসনে চমকদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কুমিল্লার ১১ টি আসনের মধ্যে শুধু পরিবর্তন এসেছে কুমিল্লা ১ ও কুমিল্লা ৮ আসনে। কুমিল্লা ১ আসনে আওয়ামী লীগের এমপি সুবিদ আলী ভুঁইয়ার পরিবর্তে মনোনয়ন পেয়েছেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর এবং কুমিল্লা ৮ বরুড়া আসনে বর্তমান এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুলের পরিবর্তে দলের মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ি আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীম। তবে সবচেয়ে বেশি আলোচনা ছিল যে আসনটি নিয়ে কুমিল্লা- ৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়ায়) আওয়ামীলীগ আস্থা রেখেছে বর্তমান এমপি আবুল হাসেমের উপর। এই আসনটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ২৯ জন।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা ঘোষণা করেন আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষণা করা নামের তালিকা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে কুমিল্লায় যারা আওয়ামী লীগের মনোনীত হলেন; কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা-২ (হোমনা- মেঘনা) আসনে সেলিমা আহমাদ মেরি, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে রাজী মুহাম্মদ ফখরুল কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আবুল হাসেম খান, কুমিল্লা-৬ (সদর) আসনে আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ড. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীম, কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে মো:তাজুল ইসলাম, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-নাঙ্গলকোট-লালমাই) আসনে আ হ ম মুস্তফা কামাল এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মুজিবুল হক মুজিব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ৪ দিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০