1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র নিলেন কবিরহাট উপজেলা আ.লীগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩৬৬ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৩ নবেম্বর) দুপুরে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দ্বাদশ সংসদ নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা ফাতিমা সুলতানার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা আ.লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান। ওবায়দুল কাদেরের মনোনয়ন পত্র সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চেয়ারম্যান-মেম্বার ও দলীয় নেতাকর্মীরা এসে ঝড়ো হোন এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও ওবায়দুল কাদের এর নামে স্লোগান দিয়ে এক আনন্দঘন মুহুর্তে পরিণত হয় উপজেলা পরিষদ চত্বর। এ সময় উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান বলেন, বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর হাত ধরে সারাদেশে যে মেগা প্রকল্প গুলো বাস্তবায়ন হয়েছে এবং এ উপজেলায় আমাদের প্রিয় নেতা জননেতা ওবায়দুল কাদের সাহেব যে সকল উন্নয়ন কাজ করেছেন তা দেখেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ সতেজপূর্ত ভোটের মাধ্যমে বিপুল ভোটে প্রিয় নেতাকে আবারও বিজয়ী করবেন ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০